বনি আমিন :
কলারোয়া পৌরসভার গদখালী ৩নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকার আনছারের স্ত্রী দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং পরিবারের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন কলারোয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ ইউনুছ আলী বাবু।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর জামায়াতের সেক্রেটারি মাওঃ আলমগীর হোসাইন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওঃ তৌহিদুর রহমান, ওয়ার্ড সেক্রেটারি মাষ্টার রবিউল ইসলাম, পৌর মিডিয়া বিভাগের সভাপতি মোঃ বনি আমিন, মোঃ টুটুল, মোঃ হাবিবুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় তাঁরা অসুস্থ নারীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।