এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৫৭তম শহীদ আমানউল্লাহ আমানের মাতা মরহুমা মনোয়ারা খাতুনের (৮০) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় আশাশুনি উপজেলার দরগাহপুর মোহাম্মাদিয়া জামে মসজিদ চত্বরে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক হাফেজ ইউসুফ ইসলাহী,কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি রাকিব হাসান,সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল ও উপাধ্যক্ষ আব্দুস সবুর,সাতক্ষীরা শহর শাখা ছাত্রশিবির সভাপতি মেহেদী হাসান,জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম,খুলনা জেলা দক্ষিণ সভাপতি অয়েচ কুরুনি,সেক্রেটারি ইয়াসিন শারাফত, জেলা মাদ্রাসা সম্পাদক আনিসুর রহমান,জেলা দাওয়াহ সহকারী মোখলেছুর রহমান,আশাশুনি উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুর্তাজা,অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস,ছাত্রশিবির আশাশুনি উপজেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক,সেক্রেটারি হাফেজ আব্দুস সালাম, দরগাহপুর ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর আব্দুল গনি,সেক্রেটারি মাওলানা জাকির হোসেন, দরগাহপুর ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি সাইফুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,আত্মীয়-স্বজন ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। মরহুমা মনোয়ারা খাতুনের ইন্তেকালে ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মৃত্যুকালে তিনি এক পুত্র, চার কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।