এস,এম মোস্তাফিজুর রহমান
আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামিসহ বিভিন্ন মামলার চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহিদুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার প্রতাপনগর গ্রামের মৃত আবু দাউদ ফকিরের ছেলে ও প্রতাপনগর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোনতাছির মামুন ওরফে ছোট্ট (৪৫)। তার বিরুদ্ধে আশাশুনি থানার মামলা নং-২৩,তারিখ ২৩ জুন ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ৬,৭,৮,৯,১০,১১,১২ ও ১৩ ধারায় মামলা রয়েছে।
এ ছাড়া দাতপুর গ্রামের মৃত জব্বার বিশ্বাসের ছেলে মো.জালাল বিশ্বাস (৫৫) নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি। খালিয়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মো.আবুল হোসেন (৫৫) সিআর ৩৬৭/২৫ (শৈল.) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং শ্বেতপুর গ্রামের মো.আব্দুল গফুর সরদারের ছেলে অমেদ আলী (৪৭) ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ জানায়,গ্রেপ্তার চারজনকে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য প্রেস বিজ্ঞপ্তির তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।