এস,এম মোস্তাফিজুর রহমান
আশাশুনির দরগাপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে'জুলাই স্মৃতি আট দলীয় ফুটবল টুর্নামেন্ট’সম্পন্ন হয়েছে।
বুধবার (১২ আগস্ট) উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে ইসলামী ছাত্রশিবির দরগাপুর ইউনিয়ন শাখা এ টুর্নামেন্টের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলা সভাপতি আবু বকর সিদ্দিক,সেক্রেটারি হাফেজ আব্দুস সালাম, অফিস সম্পাদক হাফেজ আবু মুসা সোলায়মানি,স্কুল ও কলেজ সম্পাদক ফয়সল হোসেন এবং দরগাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান প্রার্থী মাওলানা জাকির হোসেন। এ সময় স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুল ইসলাম বলেন,একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সৎ,দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার বিকল্প নেই। যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলা ও মননশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
তিনি আরও বলেন,নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন