আশাশুনি প্রতিনিধি
আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলার ১১ নম্বর কাদাকাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১২টায় থানায় ওসির কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ওসি মোঃ শাহিদুর রহমান ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জামায়াত নেতৃবৃন্দকে যেকোনো প্রয়োজনে ফোন করার আহ্বান জানান। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় জামায়াত নেতৃবৃন্দ আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে মাদকদ্রব্য মদ,গাঁজা,ফেনসিডিল,হেরোইন ও ইয়াবা সেবনকারী এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওসির প্রতি আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কাদাকাটি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক,সেক্রেটারি ও মেম্বার পদপ্রার্থী আলী হায়দার, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আজহারুল ইসলাম গাজী,
১ নম্বর ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম,৪ নম্বর ওয়ার্ড সভাপতি কিয়ামুদ্দিন,ইউনিট সভাপতি আব্দুর রহমান, ফিরোজ হোসেন,শাহরিয়ার হোসেন ও সমর্থক খায়রুল ইসলাম প্রমুখ।