এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৭টায় প্রতাপনগর ইউনাইটেড একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওঃ আজিজুর রহমান।
প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান'র সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওঃ আল-আমিন'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল,উপজেলা আমির ও আশাশুনি সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার,উপজেলা সহ-সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি প্রফেসর শাহজাহান হোসেন,অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস,সমাজকল্যাণ সম্পাদক ও প্রতাপনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলী।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন নায়েবে আমির মাওলানা শফিকুল ইসলাম,বাইতুলমাল সম্পাদক মাওলানা কামরুজ্জামান,এপিএস কলেজের অধ্যক্ষ মাওঃ মুজিবুর রহমানসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন,"একজন কর্মীর প্রকৃত শক্তি হলো তার আদর্শ, তাকওয়া,শৃঙ্খলা ও দায়িত্বশীলতা। কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি,পরিবার ও সমাজ গঠনে জামায়াতের প্রতিটি কর্মীকে আত্মশুদ্ধি,সাংগঠনিক দক্ষতা ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও বেশি ভূমিকা রাখতে হবে। ইসলামী আন্দোলনের সফলতা অর্জনে কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ,ঐক্য এবং সাংগঠনিক শৃঙ্খলার বিকল্প নেই।"
অনুষ্ঠানে বক্তারা আদর্শবান,দক্ষ ও জনমুখী কর্মী তৈরিতে নিয়মিত শিক্ষা শিবিরের গুরুত্ব তুলে ধরেন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।