কলারোয়া সিটি মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ খালিদ সাইফুল্লাহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
তার আহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উদ্বেগ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের ভিপি আহসান হাবিব ইমরোজ এবং কলারোয়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম।
হাসপাতালে তারা ডাঃ খালিদ সাইফুল্লাহর চিকিৎসার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে তার শারীরিক অবস্থা সম্পর্কে কথা বলেন। এ সময় তারা তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং মহান আল্লাহর নিকট সুস্থতা প্রার্থনা করেন।
স্থানীয়ভাবে সুপরিচিত চিকিৎসক ও সমাজসেবক হিসেবে ডাঃ খালিদ সাইফুল্লাহ দীর্ঘদিন ধরে মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার দুর্ঘটনার খবরে শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা তার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেছেন।
মহান আল্লাহ ডাঃ খালিদ সাইফুল্লাহকে দ্রুত সুস্থতা দান করুন—এটাই সবার প্রত্যাশা।