
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ২ হাজার ২৬৬ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ের ৮টি প্রকল্প অনুমোদন হয়েছে। মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় এ সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ২ হাজার ২২৯ কোটি ১৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭ কোটি ২৮ লাখ টাকা। মোট ৮টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ৩টি, সংশোধিত প্রকল্প ৩টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প ২টি।
অনুমোদিত ৮টি প্রকল্প
১. বরিশাল সেচ প্রকল্প: পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ‘বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্প।
২. আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে ‘আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) আঞ্চলিক মহাসড়ক যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প।
৩. সার্কিট হাউজে লিফট সংযোজন: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ‘বাংলাদেশের ৩৩টি জেলায় সার্কিট হাউজ এবং জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁও এ লিফট সংযোজন’ প্রকল্প।
৪. শিশু হাসপাতাল সম্প্রসারণ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২’।
৫. সিএমএইচ ক্যান্সার সেন্টার: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ‘ঢাকা সিএমএইচ এ ক্যান্সার সেন্টার নির্মাণ (২য় পর্যায়) (১ম সংশোধন)’ প্রকল্প।
৬. মাদ্রাসা শিক্ষা ডিজিটালাইজেশন: শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ‘মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট (৩য় সংশোধন)’ প্রকল্প।
৭. মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম: শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই ‘দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন (৩য় সংশোধিত)’ প্রকল্প।
৮. গ্রিড উপকেন্দ্রের ক্ষমতাবর্ধন: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ‘বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন (১ম সংশোধিত)’ প্রকল্প।
(নিউজ ডেস্ক ইনডিপেনডেন্ট)
আপনার মতামত লিখুন :