হরমুজ প্রণালির আকাশসীমায় টহলরত একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই হামলাকে আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া হিসেবে দাবি করেছে। রয়টার্স জানিয়েছে এসব তথ্য।
সেন্টকম আর জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
এদিকে, এই হামলায় যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কোনো বিদেশি হামলার জবাব না দেওয়া পর্যন্ত ইরান শান্ত থাকবে না। একইসাথে নিরাপদ থাকতে চাইলে এসব বিদেশি শক্তিগুলোকে এ অঞ্চল ছেড়ে চলে যেতেও বলেন।
এর আগে ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালীর আকাশসীমায় টহলরত একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই অভিযোগ অস্বীকার করেছে ইরান।
(নিউজ ডেস্ক ইনডিপেনডেন্ট)