কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১০নং কুশোডাঙা ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে এক মাসিক যুব বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় কুশোডাঙ্গা বাজারে অবস্থিত জামায়াতে ইসলামী দলীয় কার্যালয়ে এ বৈঠক সম্পন্ন হয়।
ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামী উপজেলা যুব বিভাগের সেক্রেটারি
শরীফুজ্জামান মিঠু।
বৈঠকে সাংগঠনিক আলোচনা ও যুবকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ১০নং কুশোডাঙা ইউনিয়ন জামায়াতের আমীর সাইফুল্লাহ আল মামুন, উপজেলা টিম সদস্য গোলাম সরোয়ার প্রমুখ।
অনুষ্ঠানে কুশোডাঙা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যুব প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দেশ, জাতি ও যুব সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।