কলারোয়া প্রতিনিধি :
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে ‘উপজেলা মুফাসসির সমাবেশ-২০২৬’ এবং নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কলারোয়ার আছির উদ্দিন শায়েদা মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ওয়াজিন, আলেম-উলামা, মুফাসসির, মসজিদের খতিব ও ইমামগণ অংশগ্রহণ করেন।
মাজলিসুল মুফাসসিরিন খুলনা বিভাগীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ আহম্মদ আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী,
প্রধান আলোচক ছিলেন কলারোয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মুহাঃ কামারুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মনিরুল ইসলাম বেলালী, সহ-সভাপতি মাওলানা মোঃ ইমাম হাসান নাসেরী, সেক্রেটারি মাওলানা মোঃ মনিরুল ইসলাম ফারুকী এবং কলারোয়া উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হাই।
সমাবেশে উপস্থিত সকল সদস্যের প্রত্যক্ষ ভোটে আগামী তিন বছরের জন্য কলারোয়া উপজেলা কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন কলারোয়া থানা জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুহাঃ আসাদুজ্জামান ফারুকী এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন মাওলানা মোঃ ইমাম হোসেন।
অনুষ্ঠান শেষে ২৫ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সাতক্ষীরা জেলা সভাপতি মাওলানা মোঃ মনিরুল ইসলাম বেলালী।