কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার আসামিসহ বিভিন্ন পরোয়ানাভুক্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে কলারোয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালানো হয়। অভিযানে মাদক মামলার ২ জন, জিআর (GR) ওয়ারেন্টভুক্ত ৪ জন এবং সিআর (CR) ওয়ারেন্টভুক্ত ১ জন সহ মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, "অপরাধ দমন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলারোয়া থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অভিযানের মাধ্যমে মাদক ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত মোট ৭ আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।"