খালিদ সাইফুল্লাহ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) জোনাল ও জেলা সংগঠনের অনুমোদনের পর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামান আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত প্রার্থীরা হলেন—
জয়নগর ইউনিয়ন: উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাঃ কামারুজ্জামান
জালালাবাদ ইউনিয়ন: সাবেক চেয়ারম্যান মাস্টার শওকত আলী
কয়লা ইউনিয়ন: ইঞ্জিনিয়ার আনিছুর রহমান পলাশ
কেঁড়াগাছি ইউনিয়ন: ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমেদ
সোনাবাড়িয়া ইউনিয়ন: ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা গোলাম কবীর
চন্দনপুর ইউনিয়ন: সাবেক চেয়ারম্যান ডাঃ রমজান আলী
কেরালকাতা ইউনিয়ন: আলহাজ্ব হুমায়ূন কবীর
হেলাতলা ইউনিয়ন: সরদার আবু তালেব
কুশোডাঙ্গা ইউনিয়ন: ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক সাইফুল্লাহ আল মামুন
দেয়াড়া ইউনিয়ন: ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ আমজাদ হোসেন।
তবে কলারোয়া পৌরসভা, লাঙ্গলঝাড়া ও যুগিখালী ইউনিয়নের জন্য এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
এ বিষয়ে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামান বলেন, "আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমরা সব ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আপাতত পৌরসভা ও দুটি ইউনিয়ন বাদে বাকি ১০টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে পৌরসভা ও অবশিষ্ট দুই ইউনিয়নের প্রার্থীদের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।"
এদিকে প্রার্থীদের নাম ঘোষণার পরপরই তালিকাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহের সৃষ্টি হয়েছে বলে জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে।