মোঃ জাবিদ হাসান
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ কলারোয়া বিদ্যুৎ অফিস পরিদর্শন করেছেন। রোববার (২৩ আগস্ট) তিনি এ পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে কলারোয়া বিদ্যুৎ অফিসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন সংসদ সদস্য। এ সময় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, গ্রাহকসেবা এবং এলাকার বিদ্যুৎ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।
কলারোয়া বিদ্যুৎ অফিসে পৌঁছালে অফিসের ডিজিএম মোহাম্মদ আখতার উজজামান এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে তিনি বিদ্যুৎ অফিসের সার্বিক কার্যক্রম সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য মাওলানা ওমর আলী, কলারোয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ, কলারোয়া পৌর জামায়াতের আমির অধ্যাপক ডা. ইউনুস আলী বাবু এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এ.কে.এম. কোরবান আলীসহ বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, গ্রাহকদের ভোগান্তি কমানো এবং এলাকার মানুষের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিদ্যুৎ বিভাগের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
সংসদ সদস্যের এ পরিদর্শনকে কেন্দ্র করে কলারোয়া বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরিদর্শন শেষে তিনি বিদ্যুৎ অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।