মোঃ রাশিদুল কবির সবুজ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৫ নম্বর কেঁড়াগাছি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, দায়িত্বশীলদের ভূমিকা এবং দাওয়াতি কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
ইউনিয়ন জামায়াতের আমির মোঃ সাবুর আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ফিরোজ আহমেদ আজাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হাফিজুর রহমান হাফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সূরা সদস্য মাওলানা আহমাদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন কেঁড়াগাছি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা।
বৈঠকে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালন, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।
বিশেষ করে দাওয়াতি পক্ষ পালন উপলক্ষে বৈঠকে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় দাওয়াতি কার্যক্রমের গুরুত্ব, মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি এবং ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা বলেন, একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গঠনে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। এ লক্ষ্যে প্রত্যেক দায়িত্বশীলকে নিজ নিজ এলাকায় মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি সংগঠনের দাওয়াতি কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানানো হয়।
বৈঠকে ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় ইউনিয়ন জামায়াত, যুব বিভাগ ও সংশ্লিষ্ট দায়িত্বশীলরা উপস্থিত থেকে বৈঠকের বিভিন্ন আলোচনায় অংশ নেন।