ব্রেকিং নিউজ :

‎কলারোয়ার সাবেক চেয়ারম্যান আবু তালেব সরদারকে হাসপাতালে দেখতে গেলেন হেলাতলা ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ


প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ১২:২৭ অপরাহ্ন | ২৪৯
‎কলারোয়ার সাবেক চেয়ারম্যান আবু তালেব সরদারকে হাসপাতালে দেখতে গেলেন হেলাতলা ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ

মোঃ রাশিদুল কবির সবুজ

‎সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৯ নম্বর হেলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও জননন্দিত ব্যক্তিত্ব মোঃ আবু তালেব সরদার স্ট্রোকজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে সাতক্ষীরা সংগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
‎তাঁর অসুস্থতার সংবাদে উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন হেলাতলা ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন হেলাতলা ইউনিয়ন জামায়াতের আমির হযরত আলী, সেক্রেটারি মোঃ ইমামুম মোরসালিনসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা আবু তালেব সরদারের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া করেন।
‎পারিবারিক সূত্রে জানা গেছে, আবু তালেব সরদারের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক হলেও তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। তাঁর সুস্থতার জন্য পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া কামনা করেছেন।
‎দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে আবু তালেব সরদার এলাকার উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর সততা, নিষ্ঠা ও জনবান্ধব কর্মকাণ্ডের কারণে তিনি হেলাতলা ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা ও সম্মান অর্জন করেছেন।
‎তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনসাধারণ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
‎হেলাতলা ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত তাঁর শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের কাছে তাঁর আশু সুস্থতার জন্য বিশেষ দোয়া কামনা করা হয়েছে। একই সঙ্গে মহান আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করে পুনরায় মানুষের সেবায় নিয়োজিত হওয়ার তাওফিক দান করেন এবং তাঁর পরিবারকে এ কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করেন—এ প্রার্থনাও জানিয়েছেন এলাকাবাসী।
‎সর্বস্তরের মানুষের প্রত্যাশা, জনসেবায় নিবেদিত এই জনপ্রিয় ব্যক্তিত্ব দ্রুত সুস্থ হয়ে আবারও মানুষের মাঝে ফিরে আসবেন।