জালালাবাদ (কলারোয়া,সাতক্ষীরা) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং জালালাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে সকল ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীদের নিয়ে মাসিক টিএস (TS) প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমীর মাওলানা কামরুজ্জামান। বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, আশফাকুর রহমান বিপু এবং ২নং জালালাবাদ ইউনিয়ন শাখার আমীর মাওলানা আব্দুল মোনায়েম।
এ ছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফেজ এরফান আলীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীরা অংশগ্রহণ করেন। এ ধরনের নিয়মিত মাসিক কর্মসূচি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দায়িত্বশীল ও কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীদের অংশগ্রহণে মাসিক টিএস প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।