কলারোয়া প্রতিনিধি:
কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের তিনটি ম্যাচ সম্পন্ন হয়েছে। উত্তেজনাপূর্ণ এসব ম্যাচে চন্দনপুর, কলারোয়া কিংস ও কয়লা জয়লাভ করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে চন্দনপুর ৩-০ গোলে দেয়াড়াকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে পৌরসভা দক্ষিণের (কলারোয়া কিংস) মুখোমুখি হয় কেড়াগাছি। এতে ৪-১ গোলে জয় পায় কলারোয়া কিংস। তৃতীয় ম্যাচে কয়লা ও কুশোডাঙ্গার মধ্যকার নির্ধারিত সময়ে খেলা সমতায় থাকায় ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত ৪-১ গোলে জয়লাভ করে কয়লা।
আগামী ২ সেপ্টেম্বর সেমিফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে বিকেল ৩টায় জালালাবাদ বনাম পৌরসভা দক্ষিণ (কলারোয়া কিংস) এবং বিকেল ৪টায় দ্বিতীয় সেমিফাইনালে চন্দনপুর বনাম কয়লা মুখোমুখি হবে।
কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় সভাপতিত্ব করেন যুব বিভাগের সভাপতি মোঃ শামসুল আলম বুলবুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি শরিফুজ্জামান মিঠুসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ।
খেলাগুলো ঘিরে মাঠে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।