কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মরহুম আছির উদ্দিন শায়েদা মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামান-এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী। এ সময় উপস্থিত ছিলেন জেলা ইউনিট সদস্য অধ্যাপক রেজাউল ইসলাম, কলারোয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, অধ্যাপক আব্দুর রাজ্জাকসহ উপজেলা কর্মপরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, সংগঠনের দাওয়াতি কার্যক্রম, জনসম্পৃক্ততা ও সাংগঠনিক শৃঙ্খলা আরও জোরদার করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নৈতিকতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে সংগঠনের কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।