কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন মামলার ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে একজন মাদক মামলার আসামি, একজন নিয়মিত মামলার তদন্তে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে শনাক্ত এবং অপরজন চুরি মামলার আসামি।
কলারোয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান পরিচালনাকালে মোঃ বজলুর রহমান ওরফে বাপ্পী (৩৬)-কে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তিনি মৃত হাজী আনোয়ার হোসেনের ছেলে এবং উপজেলার তুলসীডাঙ্গা ২নং ওয়ার্ডের বাসিন্দা।
এদিকে নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মোঃ আহসান উল্লাহ (৪৩)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি মৃত আমির চাঁদ গাজীর ছেলে, ছকিনা বিবির সন্তান এবং কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, মামলার তদন্তে তাকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে পাওয়া গেছে।
অন্যদিকে, চুরি মামলার আসামি মোঃ আমিরুল ইসলাম (৩০)-কেও গ্রেফতার করেছে পুলিশ। তিনি শহিদুল ইসলামের ছেলে এবং উপজেলার গয়ড়া গ্রামের বাসিন্দা।
কলারোয়া থানা পুলিশ জানায়, বিশেষ অভিযান ও চলমান মামলার তদন্তের অংশ হিসেবে পৃথকভাবে অভিযান পরিচালনা করে ওই তিন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরে গ্রেফতারকৃত তিন আসামিকে ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কলারোয়া থানা পুলিশ।