নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুর ১২টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ কর্মসূচির উদ্বোধন করেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম।
এ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের গুরুত্ব, নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শুক্লা দে, ডা. সাইফুল ইসলাম, ডা. ফারজানা, প্রধান সহকারী আবুল কালাম আজাদ, স্টাফ মোঃ আব্দুল্লাহ, নার্স, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে।