সাতক্ষীরার কলারোয়া উপজেলার সিংহলাল বাজারে মানব কল্যাণ তহবিলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বুধবার (২৭ মে) মাগরিবের পর সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
মানব কল্যাণ তহবিল প্রতিবছর ৯ জিলহজ্জ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় এবারের আয়োজনেও সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সিটি মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ডাঃ খালিদ সাইফুল্লাহস। এছাড়াও উপস্থিত ছিলেন সিংহলাল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোনায়েব হোসেনসহ মানব কল্যাণ তহবিলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।
বক্তারা মানবিক কর্মকাণ্ডে সংগঠনটির ভূমিকার প্রশংসা করে বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে মানব কল্যাণ তহবিল দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।