নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ার কে.এইচ.কে (কাজিরহাট) ইউনাইটেড বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল দলের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। আসন্ন ‘মিনিস্টার্স গোল্ডকাপ’ উপজেলা ও স্কুলভিত্তিক ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ‘এম.এ.কে ট্যুর অ্যান্ড ট্রাভেল’-এর স্বত্বাধিকারী মোঃ সাইদ হাসান এ জার্সি উপহার দেন।
জার্সি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরীফুল ইসলাম, ক্রীড়া শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধান শিক্ষক এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে।
সাইদ হাসান বলেন, প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ। এলাকার তরুণদের খেলাধুলার বিকাশে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।