নিজস্ব প্রতিনিধি :
"এসো দ্বীনের আঙ্গিনায়, চলে যাও মানব সেবায়"—এই মহৎ মূলমন্ত্রকে সামনে রেখে সোমবার সকাল দশটায় কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় মাদ্রাসা অডিটোরিয়ামে ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মাদ্রাসার গভর্নিং বডির সন্মানিত সভাপতি দূর্নীতি দমন কমিশনের পরিচালক (পি,আর,এল) ড. খান মোঃ মীজানুল ইসলাম সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ, কলারোয়া থানা এইচ,এম শাহিন, আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী, অবসরপ্রাপ্ত আরবী প্রভাষক মাওলানা ওমর আলী, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল গফফার, গর্ভনিং বডির অভিভাবক সদস্য অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, মোঃ আব্দুল গফুর খোকন, মোঃ শাহজান। বর্তমান অধ্যক্ষ মাওলানা আহমদ আলী। সহ মাদ্রাসার সকল স্তরের শিক্ষক ও ছাত্র -,ছাত্রী গন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন, তোমরা বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা ভাষাগত দিক থেকে এগিয়ে আছে যেজন্য মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানা দেশে সুবিধা পায় মাদ্রাসার ছাত্ররা। অফিসার ইনচার্জ বলেন,জীবনে মানুষ হিসেবে তোমাদের প্রতিষ্ঠা পেতে পিতা-মাতা ও শিক্ষকদের দোয়া নিতে হবে। সেজন্য আজকের এই বিদায় অনুষ্ঠানে আহবান করছি, তোমরা অবশ্যই দোয়া নিবে এবং নিয়ম মেনে পরীক্ষার হলসহ সর্বক্ষেত্রে চলবে তাহলে বহুদূরে এগিয়ে যেতে পারবে। সর্বশেষে সকল কে নিয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা বজলুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।