বিশেষ প্রতিনিধি :
কলারোয়া পৌরসভার গোপীনাথপুর ৬নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বাদ মাগরিব গোপীনাথপুর জামায়াতে ইসলামীর অফিস সংলগ্ন এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক এমামুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাজলিসুল মুফাস্সিরিন কলারোয়া উপজেলা শাখার সদস্য মাওলানা আজহার মাহমুদ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর জামায়াতের আমীর ও মেয়র পদপ্রার্থী সহকারী অধ্যাপক ডাঃ ইউনুছ আলী বাবু, পৌর নায়েবে আমীর মোঃ সিরাজুল ইসলাম এবং পৌর সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন।
এ সময় গোপীনাথপুর ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বক্তারা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।