সাতক্ষীরা প্রতিনিধি:
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের খুলনা বিভাগীয় কমিটিতে সাতক্ষীরার চারজন বিশিষ্ট আলেম গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হয়েছেন। এতে সাতক্ষীরার ধর্মীয় অঙ্গনে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন অধ্যক্ষ মাওলানা আহমাদ আলী, সহকারী সেক্রেটারি হয়েছেন অধ্যাপক মনিরুল ইসলাম বিলালী, অর্থ সম্পাদক হয়েছেন মাওলানা আজিজুল ইসলাম জিহাদী এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন।
বাংলাদেশ মাজলিসুল মুফাসসীরীনের খুলনা বিভাগীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে সাতক্ষীরার চারজন আলেম নির্বাচিত হওয়ায় তাঁদের শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। তাঁদের এ দায়িত্বপ্রাপ্তিকে সাতক্ষীরার জন্য গৌরবের বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এদিকে খুলনা বিভাগীয় কমিটিতে সাতক্ষীরার চারজনসহ নবনির্বাচিত সকল দায়িত্বশীলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
তাঁরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত দায়িত্বশীলদের যোগ্য নেতৃত্বে বাংলাদেশ মাজলিসুল মুফাসসীরীনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং কুরআন-সুন্নাহর দাওয়াত ও দ্বীনি খেদমত আরও ব্যাপকভাবে এগিয়ে যাবে।
আল্লাহ তায়ালা নবনির্বাচিত সকল দায়িত্বশীলকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন—আমিন।