চট্টগ্রামের মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কেউ কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঢাকা-চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর আগে দুর্ঘটনা কবলিত ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ডিউটি অফিসার উপপরিদর্শক তোফাজ্জল হোসেন। তিনি জানান, ট্রাকটি রেললাইন দিয়ে দ্রুত পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্চিন সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। দুর্ঘটনায় ট্রাকটি রেললাইনের ওপর আটকে থাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, ট্রাকটি সরাতে পুলিশ ও রেলওয়ে কাজ করছে।
এদিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণে সাগরিকা কমিউটার বড়তাকিয়া স্টেশনে, বিজয় এক্সপ্রেস চিনকি আস্তানা স্টেশনে, পর্যটক এক্সপ্রেস ফেনী স্টেশনে, সোনার বাংলা এক্সপ্রেস লাকসাম জংশন পার হয়ে আটকে আছে।
(নিউজ ডেস্ক ইনডিপেনডেন্ট)