সাতক্ষীরা সংবাদদাতাঃ
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সাতক্ষীরায় ৪৮ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী শহীদ হয়েছেন। অসংখ্য মানুষ হাত-পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। সেই জেলার মানুষকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। এ জেলার মানুষ ইসলামপ্রিয়। তারা অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না।” সোমবার (২৭ জুলাই) বিকেলে সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমতলা মোড়ে জুলাই শহীদদের আত্মত্যাগের স্মরণ, তাঁদের রুহের মাগফিরাত কামনা এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাতক্ষীরা পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের সেক্রেটারী কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ মনা সভাপতিত্বে ও ওয়ার্ড জামায়াতের আমির মো. জিয়ারুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নূরুল হুদা, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, সাতক্ষীরা পৌরসভার মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক