জালালাবাদ ইউনিয়ান প্রতিনিধি:
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ ২নং জালালাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড সফর করেছেন। এ সময় তিনি বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।
সফরকালে তিনি ৩নং ওয়ার্ডের বৈদ্যপুর গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন মরহুম আবুল কাশেম মোড়ল এবং জামায়াতের কর্মী মোঃ আলফাজ হোসেনের মায়ের কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, ২নং জালালাবাদ ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মুনায়েম, ইউনিয়ন সেক্রেটারি হাফেজ এরফান আলীসহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এ সফরে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তাঁদের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।