নজরুল ইসলাম, জয়নগর প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১ নং জয়নগর ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব জয়নগর ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১ নং জয়নগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মনিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও জয়নগর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মাওলানা মুহাঃ কামারুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মুহাঃ আবু আব্দুল্লাহ, শূরা সদস্য মোস্তফা গাউসুল হক, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আতিয়ার রহমান সানা, সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, ইউনিয়ন টিম সদস্য সিরাজুল ইসলাম দপ্তরী, অধ্যাপক নজরুল ইসলাম, আতিকুর রহমান, শামসুর রহমান, জাহিদ হাসান প্রমুখ।
সমাবেশে ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, কর্মী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. ওসমান গনী সংগঠনের দায়িত্বশীল ও কর্মীদের নিয়ম-শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি কর্মীদের আদর্শ, নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মুহাঃ কামারুজ্জামান বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করতে কর্মীদের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ। এজন্য তিনি দায়িত্বশীল ও কর্মীদের পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে জয়নগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।