তালা প্রতিনিধি:
"রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ!"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ(১৬ থেকে ১৮ আগস্ট) ২০২৬।
সিনিয়র মৎস্য অধিদপ্তর তালা উপজেলা কার্যালয়ের আয়োজনে রবিবার (১৬ আগস্ট) সকালে একটি বর্ণাঢ্য র্যালি শেষে তালা শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -১( তালা- কলারোয়া) অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। তিনি বলেন, দেশের আমিষের চাহিদা পূরণে মাছ উৎপাদনের কোনো বিকল্প নেই। সকলকে মাছ চাষে এগিয়ে আসা উচিত। সরকারও মৎস্যচাষি ও মৎস্যজীবীদের প্রতি আন্তরিক। তালা উপজেলায় আগামী শুষ্ক মৌসুমে ১১টি খাল খনন করা হবে। আগামীতে মৎস্যজীবীদের সহযোগিতায় যা যা করা দরকার, সবই করার চেষ্টা করা হবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার প্রভাষ কুমার দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক।বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাতক্ষীরা জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা আফতাব উদ্দীন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইদ্রিস আলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান এবং তালা উপজেলায় আধুনিক প্রযুক্তিতে নিরাপদ ও বর্ধিত মাছ চাষের গুরুত্ব তুলে ধরেন।
উদ্বোধনী দিনের অনুষ্ঠানে স্থানীয় মৎস্যচাষী, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী, সাংবাদিক ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য খলিলুর রহমান, রাসেল সরদার, নাসির নিকারী, রাজিন হোসেন ও বোরহান উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।