তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার তালা ইউনিয়নে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মোবারাকপুর দুর্গা মন্দির হইতে মহান্দী বিসি রোড পর্যন্ত প্রায় ১.৩৪ কোটি টাকা ব্যয়ে ১১৭০ মিটার নতুন সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় তালা মোবারাকপুর ব্রীজ মোড় এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা -১(তালা- কলারোয়া) সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
উদ্বোধনকালে তিনি বলেন, একটি অঞ্চলের উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। গ্রামীণ সড়কের উন্নয়ন হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়। জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে আরও উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। রাস্তার কাজ যেন সুন্দর হয় এ ব্যাপারে তিনি ঠিকাদারের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ নাথ হালদার,
সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, উপসহকারী প্রকৌশলী সজল কুমার শীল,(সার্ভেয়ার) নকশাকার আব্দুস সালাম,ঠিকাদার (ফরহাদ হোসেন তপু) পক্ষে ইলিয়াস হোসেন,সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জামায়াত ইসলামি উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী,প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন , যুব ও ক্রীড়া সভাপতি মুস্তাফিজুর রহমান রেন্টু, মাওলানা কবিরুল ইসলাম, তালা উপজেলা শিবির সভাপতি মোঃ শাহিদুজ্জামান,৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, ৯ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ মফিজুল ইসলাম,ইউনিয়ন জামাত আমির মোঃ মুজিবুর রহমান সহ উপস্থিত ছিলেন সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।