পাটকেলঘাটা প্রতিনিধি:
ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম, পাটকেলঘাটা-তালা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টায় পাটকেলঘাটা জামায়াত অফিসে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ডা. শেখ আফতাব উদ্দিন। প্রধান আলোচক ছিলেন ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ডা. মো. আবদুল বারিক। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের যুগ্ম সম্পাদক ডা. মো. জাহিদুর রহমান।
নবগঠিত পাটকেলঘাটা-তালা উপজেলা কমিটিতে সভাপতি হিসেবে পাটকেলঘাটা জাহিদ হোমিও হলের স্বত্বাধিকারী ডা. মো. জাহিদুর রহমান, সেক্রেটারি পদে পাটকেলঘাটা ইবনে হোমিওপ্যাথিকের স্বত্বাধিকারী ডা. মো. আবু সাঈদ এবং সাংগঠনিক সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মারুফ মনোনীত হন।
সভায় বক্তারা হোমিওপ্যাথিক চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের জন্য মানসম্মত ও মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।