আশাশুনি প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ।
প্রতাপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমির,বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব অধ্যাপক মাওলানা আব্দুল মান্নান সাহেব আজ জুমার নামাজের পর (২:২৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক যৌথ শোকবার্তায় আশাশুনি উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার এবং উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক মরহুমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। নেতৃদ্বয় বলেন,মরহুম অধ্যাপক মাওলানা আব্দুল মান্নান সাহেব ছিলেন একজন সৎ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ ইসলামী আন্দোলনের কর্মী। তিনি দীর্ঘদিন শিক্ষা,সমাজসেবা ও দ্বীনের খেদমতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর ইন্তেকালে আশাশুনি উপজেলা জামায়াত একজন অভিজ্ঞ,বিজ্ঞ ও জনদরদী অভিভাবককে হারালো।
নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার নিকট তাঁর সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করার জন্য দোয়া করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবার,আত্মীয়-স্বজন,সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন-উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার ও সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক।