নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের উদ্যোগে মাসিক ইউনিয়ন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, আদর্শিক চর্চা বৃদ্ধি এবং যুব সদস্যদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আসাদুজ্জামান এর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী ইসরাইল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা যুব বিভাগের সেক্রেটারী শরীফুজ্জামান মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সভাপতি আলহাজ্ব সাবুর আলী।
উপজেলা যুব সেক্রেটারী বলেন, আদর্শবান, নৈতিক ও দায়িত্বশীল যুবসমাজ গড়ে তুলতে নিয়মিত সাংগঠনিক শিক্ষা, প্রশিক্ষণ এবং মাসিক বৈঠকের গুরুত্ব অপরিসীম। যুব কর্মীদের ইসলামী মূল্যবোধ, শৃঙ্খলা, সামাজিক দায়িত্ববোধ এবং জনকল্যাণমূলক কাজে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
সভায় সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং ইউনিট পর্যায়ে যুব বিভাগের কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি সদস্যদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও দায়িত্বশীল নেতৃত্ব বিকাশে নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।