ব্রেকিং নিউজ :

বিএনপির সাংগঠনিক পরিসর আরও বিস্তৃত: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয় জেলার দায়িত্বে বীথিকা বিনতে হোসেন


প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন | ২৩৯
বিএনপির সাংগঠনিক পরিসর আরও বিস্তৃত: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয় জেলার দায়িত্বে বীথিকা বিনতে হোসেন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয়ভাবে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বিভিন্ন নেতার দায়িত্ব পুনর্বিন্যাস করেছে। এরই অংশ হিসেবে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী বীথিকা বিনতে হোসেনের সাংগঠনিক দায়িত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, আগে লক্ষ্মীপুর ও সাতক্ষীরা জেলার দায়িত্বে থাকা বীথিকা বিনতে হোসেনকে এবার খুলনা, বাগেরহাট, যশোর ও নড়াইল জেলার দায়িত্বও প্রদান করা হয়েছে। ফলে তিনি এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মোট ছয়টি জেলার সাংগঠনিক কার্যক্রম সমন্বয় ও তদারকির দায়িত্ব পালন করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতার মূল্যায়ন হিসেবে তাঁর ওপর এ অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে।
নতুন দায়িত্বের আওতায় তিনি সংশ্লিষ্ট জেলার নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ, দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করবেন।
বীথিকা বিনতে হোসেন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা ও সাংগঠনিক নীতিমালা অনুসরণ করে তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। পাশাপাশি নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দলীয় কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দলীয় নেতাদের মতে, তাঁর দায়িত্ব বৃদ্ধি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করবে এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।