কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক
বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর-ধুলিহর-ফিংড়ী) প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিডিএফ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জি এম আমিনুল হকের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে ফুলেল শুভেচছা জানান হয়।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, সাতক্ষীরা সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক মো.খোরশেদ আলম, ৮নং ধুলিহর ইউনিয়নের সম্ভাব্য বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী তাকদির আহসান রুবেল, ৯ নং ইউনিয়ন বিএনপির সভাপতি এম.এ হাসান, ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের আইসি মো.হাবিবুর রহমান, বিডিএফ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন (বাবু), সেক্রেটারি মোঃ আরশাদ আলী, অর্থ সম্পাদক শরিফুল আলম (রানা), সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, দপ্তর সম্পাদক ইমরান হোসেন, আঞ্চলিক প্রিন্ট পত্রিকার সাংবাদিক মোস্তাকীম হোসাইন, মো.শাহাদাত হোসেন (রাজ), রুহুল কুদ্দুছ, জাহিদ হাসান, ব্রহ্মরাজপুর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো.সাইফুল্লাহসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাতক্ষীরাজেলা ভ্রমণ
শুভেচ্ছা বিনিময়কালে প্রধান শিক্ষক মো: এমদাদুল ইসলাম দুলু বলেন, সমাজের উন্নয়নমূলক কর্মকান্ড ও অসহায় মানুষের নানা সমস্যা তুলে ধরতে বি.ডি.এফ প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি নবনির্বাচিত কমিটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনকল্যাণে কাজ করে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।