মে মাসে মূল্যস্ফীতি বেড়ে এখন ৯.৪২ শতাংশ
মে মাসে মূল্যস্ফীতি বেড়ে এখন ৯.৪২ শতাংশ
দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম এবং সেবা খাতের ব্যয় বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির পারদ আরও ওপরে উঠেছে। সদ্য সমাপ্ত মে মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি আরও বেড়ে ৯ দশমিক ৪২ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের মাস এপ্রিলে ছিল ৯ দশমিক শূন্য ৪ শতাংশ।
রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, মে মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত দুই খাতই মূল্যস্ফীতি বাড়াতে ভূমিকা রেখেছে। নিত্যপণ্যের দামের ওপর চাপ অব্যাহত থাকায় খাদ্য মূল্যস্ফীতি মে মাসে বেড়ে ৯ দশমিক ০৬ শতাংশে পৌঁছেছে। এক মাস আগে, অর্থাৎ এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ।
অন্যদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি আরও বেড়ে মে মাসে ৯ দশমিক ৭১ শতাংশে দাঁড়িয়েছে, যা এপ্রিলে ছিল ৯ দশমিক ৫৭ শতাংশ
ব্যাংক খাতে সুশাসন ফেরাতে সংস্কার কমিশন হবে: তথ্যমন্ত্রীব্যাংক খাতে সুশাসন ফেরাতে সংস্কার কমিশন হবে: তথ্যমন্ত্রী
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের প্রভাবের পাশাপাশি দেশের অভ্যন্তরে জ্বালানি ও পরিবহনসহ বিভিন্ন সেবার ব্যয় বাড়ায় মূল্যস্ফীতির ওপর এই বাড়তি চাপ তৈরি হয়েছে।
(নিউজ ডেস্ক ইনডিপেনডেন্ট)