সাতক্ষীরা প্রতিনিধি:
"ফুলের মত ফুটবো মোরা আলোর ন্যায় ছুটবো, জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে গড়বো" এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা শহরের প্রথম কিন্ডারগার্ডেন স্কুল মোসলেমা আদর্শ একাডেমি সুনাম সুখ্যাতির সাথে শিক্ষার্থীদের পাঠদান পরিচালনা করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সকাল ১১টায় (সোমবার) মোসলেমা আদর্শ একাডেমীর অর্ধবার্ষিকী পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহেদী হাসানের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ আব্দুর রহিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিমা আদর্শ একাডেমিক উপদেষ্টা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা নুরুল হুদা, উপদেষ্টা জাহিদুল ইসলাম, মুসলিমা আদর্শ একাডেমির পরিচালক খোরশেদ আলম, নজরুল ইসলাম , মাওলানা মোস্তাফিজুর রহমান, শামীম হোসাইনসহ শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। একটি শিশুর সুশিক্ষা নিশ্চিত করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু ভালো ফলাফল অর্জনই নয়, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলাবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।"
তিনি আরও বলেন, "মোসলেমা আদর্শ একাডেমি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করে আসছে। শিক্ষার্থীদের এই সাফল্য ধরে রাখতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আজ যারা পুরস্কৃত হয়েছে, তাদের এই অর্জন অন্যদেরও অনুপ্রাণিত করবে।"
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "তোমরা নিয়মিত পড়াশোনা করবে, শিক্ষক ও অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং সততা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। তাহলেই তোমরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।"
অনুষ্ঠান শেষে অর্ধবার্ষিকী পরীক্ষায় বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।