মোঃ আবুসাইদ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী টিএস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর গড়গড়িয়া মসজিদে এ কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগিখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর তদারককারী এরশাদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন যুগিখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুল মান্নান, সহ-সভাপতি নজরুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি ও চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আমানুল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কামরুজ্জামান ঈমানের অগ্নিপরীক্ষা সম্পর্কে আলোচনা করেন। তিনি হজরত মুসা (আ.) ও ফেরাউন এবং ফেরাউনের স্ত্রী আছিয়া (আ.)-এর কাহিনি তুলে ধরে ঈমানের দৃঢ়তা, সত্যের পথে অবিচল থাকা এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি এরশাদ আলী কর্মীদের মান উন্নয়ন ও আদর্শিক দক্ষতা বৃদ্ধির বিষয়ে বক্তব্য রাখেন। তিনি কর্মীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক চরিত্র গঠন, দায়িত্বশীলতা ও সাংগঠনিক জ্ঞান বৃদ্ধির মাধ্যমে নিজেদের যোগ্য করে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা কর্মীদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক জীবনে নৈতিকতা ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।