শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের
কার্যনিবাহী পরিষদ গঠনের লক্ষ্যে দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ এর নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে।
১০ আগষ্ট ( সোমবার) ঘোষিত তফসিল সূত্রে জানা যায়, সকল পদের মনোনয়ন পত্র গ্রহন ও জমাদান- ১১/০৮/২০২৬ মঙ্গল, ১৩/০৮/২০২৬ বৃহস্পতি ও ১৫/০৮/২০২৬ শনিবার প্রত্যহ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত, মনোনয়ন পত্র বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ-১৬/০৮/২০২৬ রবিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত, আপীল ও শুনানী- ১৭/০৮/২০২৬ সোমবার ও ১৮/০৮/২০২৬ মঙ্গলবার প্রত্যহ বেলা ১০ টা থেকে দুপুর ১১টা পর্যন্ত, সকল পদের মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ-২০/০৮/২০২৬ খ্রিঃ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বেলা ২টা পর্যন্ত, নির্বাচনের তারিখ (ভোট গ্রহন) ০৫/০৯/২০২৬ খ্রিঃ শনিবার
সকাল ৯ টা থেকে বিরতীহীন ভাবে
দুপুর ২টা পর্যন্ত। নির্বাচনে সভাপতি- ১জন, সহ-সভাপতি- ১জন, সাধারণ সম্পাদক- ১জন, যুগ্ম সাধারণ সম্পাদক- ১জন, সাংগঠনিক সম্পাদক- ১জন, অর্থ সম্পাদক- ১জন, দপ্তর সম্পাদক- ১জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- ১জন, প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক- ১জন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক- ১জন, কার্যকরী সদস্য- ৩জন) নির্বাচিত হয়ে মোট ১৩ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী পরিষদ গঠন করা হবে। প্রেস ক্লাবের নির্বাচনের প্রধান নির্বচিন কমিশনার সাবেক অধ্যক্ষ আবু সাঈদ মাহমুদ,
নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক জি, এম, মাহাবুব আলম ও নির্বাচন কমিশনার সাবেক প্রধানশিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী তিন জনের যৌথ স্বাক্ষরিত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।