সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি’র সাথে কলারোয়া উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং জনসেবাকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এ সভায় এমপি’র দিকনির্দেশনা ছিল মূল আকর্ষণ।
বুধবার (৬ মে) বেলা ১১টায় কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম। সভায় উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প, সেবার মানোন্নয়ন এবং জনদুর্ভোগ লাঘবে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেন, “জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতিটি দপ্তরকে আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। সমন্বয়হীনতা দূর করে একসঙ্গে কাজ করলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।” তিনি কর্মকর্তাদের মাঠমুখী হয়ে কাজ করার আহ্বান জানান এবং সাধারণ মানুষের সমস্যাকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, সাফল্য, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা এস.এম. এনামুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, উপজেলা প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন, উপজেলা সাব-রেজিস্ট্রার মিন্টু চক্রবর্তী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে আলম নাহিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউল হক এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল হক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী, শূরা সদস্য মাওলানা মোঃ ওমর আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান, সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহজাহান কবীর, মাওলানা মোঃ রুহুল কুদ্দুস, শূরা ও কর্ম পরিষদ সদস্য জাহিদ হাসান মিঠু, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবুসহ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা নিজ নিজ দপ্তরের সমস্যাগুলো তুলে ধরে কার্যকর সমাধানের জন্য সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। জবাবে এমপি ইজ্জত উল্লাহ সংশ্লিষ্ট সমস্যাগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, এ মতবিনিময় সভা উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।