
মনিরুল ইসলাম, জয়নগর প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর ক্ষেত্রপাড়া এলাকার বেলে মাঠের রাস্তার মাটির কাজকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাস্তার উন্নয়নের জন্য সরকারি ২ লাখ ১৬ হাজার টাকা বরাদ্দ পেলেও কাজের মান ও পরিমাণ নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগ অনুযায়ী, বিএনপি নেত্রী ও সংরক্ষিত (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) মহিলা সদস্য তানজিলা খাতুনের তত্ত্বাবধানে পরিচালিত এ প্রকল্পে বরাদ্দের তুলনায় খুবই কম কাজ করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য, নির্ধারিত কাজের অর্ধেকেরও বেশি বাকি থাকলেও মাত্র প্রায় ২০ জোন মাটি ব্যবহার করা হয়েছে। এছাড়া রাস্তার উন্নয়নের জন্য বাইরে থেকে মাটি না এনে রাস্তার বিভিন্ন অংশ থেকেই মাটি কেটে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ অবস্থায় এলাকাবাসী প্রকল্পটির বাস্তব অবস্থা সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর দৃষ্টি আকর্ষণ করেছেন। স্থানীয়দের দাবি, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র তুলে ধরা হোক।
আপনার মতামত লিখুন :