কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় উদ্ধার হওয়া মোবাইল ফোন ও ভুলবশত অন্য নাম্বারে চলে যাওয়া বিকাশের টাকা ফেরৎ দেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফোন ও টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
চলতি জুন মাসে এসব ফোন ও টাকা উদ্ধার হয়। জেলা পুলিশ সূত্র জানায়, হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হতে বিভিন্ন ব্র্যান্ডের ২৩ টি মোবাইল ফোন তথ্য প্রযুক্তির সাহায্যে দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার করা হয়। এছাড়াও জুন মাসে বিকাশ, নগদ ও রকেটে ভুলবশত অন্য নাম্বারে চলে যাওয়া ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার উপস্থিত সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহারে অধিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানান এবং সাইবার প্রতারণা থেকে রক্ষা পেতে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
(পত্রদূত)