কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :
সাতক্ষীরা শহরের ৫ নম্বর ওয়ার্ডে রাস্তা সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাতটায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাতক্ষীরা পৌরসভার মেয়র পদপ্রার্থী প্রভাষক মো. ওমর ফারুক এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন। Maps
উদ্বোধনী অনুষ্ঠানে মো. ওমর ফারুক বলেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের বিশেষ উন্নয়ন বরাদ্দের আওতায় পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে রাস্তা, ড্রেন ও কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের জনদুর্ভোগ দূর হবে এবং সাধারণ মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে এলাকার অর্থনৈতিক কর্মকা-ে ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।
রাস্তা সংস্কারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, এর ফলে তাঁদের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট লাঘব হবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির আব্দুল হান্নান, সেক্রেটারি আমিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
(পত্রদূত)