সাতক্ষীরা প্রতিনিধি :
শিশুর অধিকার হোক সুরক্ষার অঙ্গিকার
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরায়
শিশুদের অধিকার সুরক্ষা, নিরাপত্তা, শিক্ষা ও সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করার প্রত্যয়ে সাতক্ষীরায় শিশু অধিকার দিবস(৬ অক্টোবর ২০২৬) মঙ্গরবার পালিত হয়েছে, সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ,এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ জাহারুল ইসলাম জেলা তথ্য অফিসার, আবু জাহিদ ডাবলু সদস্য সচিব জেলা বিএনপি, শহিদুল ইসলাম মুকুল আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতক্ষীরা জেলা প্রমূখ।বিশ্ব শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমীর প্রতিষ্ঠা ৫০ বছর পূর্তি উপলক্ষে,সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুর ইসলামের উপস্থাপনায়, প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এই অনুষ্টানে যোগদান করেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন আমরা যখন শিশুদের অধিকার নিয়ে কথা বলছি, তখন প্রতিটি শিশুর কথা শোনা ও বোঝার চেষ্টা করা আমাদের সকলের দায়িত্ব শিশুদের পড়াশুনার পাশাপাশি গান, কবিতা, গল্প, চিত্রশিল্প, নৃত্য ও সাহিত্য চর্চার মধ্য দিয়ে বাংলাদেশ শিশু একাডেমী প্রজন্মের পর প্রজন্ম শিশুর প্রতিভাকে বিকশিত করে যাচ্ছে,এই বিশ্বাসকে ধারণ করে শিশুদের জন্য আমাদের প্রতিটি উদ্যোগকে আরও সময়োপযোগী করতে হবে। বাংলাদেশ শিশু একাডেমী শিশুদের মেধা, মনন, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে দেশজুড়ে শিশুদের জন্য চিত্রাঙ্কন, সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক খেলাধুলা ও কম্পিউটার প্রশিক্ষণের মতো নানান সৃজনশীল কোর্স পরিচালনা করে আসছে। শিশু একাডেমীর প্রশিক্ষণ শাখার মাধ্যমে সারাদেশে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করছে। বাংলাদেশ শিশু একাডেমীর প্রকাশনা শাখা হতে নিয়মিত শিশুতোষ ও সৃজনশীল বই প্রকাশ করা হচ্ছে। বাংলাদেশের প্রতিটি শিশুর জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা, শিশুর হাসি হোক আমাদের উন্নয়নের সবচেয়ে সুন্দর সূচক, শিশু নিরাপত্তা হোক আমাদের রাষ্ট্রীয় দায়িত্বে সবচেয়ে দৃঢ় প্রতিশ্রুতি আর শিশুর স্বপ্ন হোক আমাদের বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ । বক্তারা আরো বলেন,আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ একটি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অনেকাংশে নির্ভর করবে শিশুদের সঠিক বিকাশের ওপর,তাই প্রতিটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, পুষ্টি, বিনোদন ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা প্রয়োজন। শিশুদের প্রতি যেকোনো ধরনের নির্যাতন, সহিংসতা, বাল্যবিবাহ, শিশুশ্রম ও বৈষম্য প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের জন্য নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলার আহবান জানান।