কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক:
সাতক্ষীরা সদর থানায় ঠিকানাহীন এক কিশোরী, পরিবারের সন্ধান চায় পুলিশ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর থানায় এক কিশোরীকে পাওয়া গেছে। তবে সে নিজের বাড়ির ঠিকানা ও পরিবারের পরিচয় স্পষ্টভাবে জানাতে পারছে না।
পুলিশের হেফাজতে থাকা মেয়েটির পরিবারের সন্ধান পেতে সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ মেয়েটিকে চিনে থাকলে অথবা তার পরিবারের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে সাতক্ষীরা সদর থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
মেয়েটিকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও পরিচয়সংক্রান্ত তথ্য ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।