বিশেষ প্রতিনিধি
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৮ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গত ৭ ও ৮ নভেম্বর পদ্মশাখরা, কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর বিওপি এবং ব্যাটালিয়ন সদরের টহল দল পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গুঁড়া দুধ, ওষুধ, মোবাইলের চার্জিং পিন ও খুচরা যন্ত্রাংশ এবং আরসি কাফ সিরাপ আটক করে।
অভিযানে পদ্মশাখরা বিওপি ১২ হাজার, কাকডাঙ্গা বিওপি ১ লাখ ৪০ হাজার, মাদরা বিওপি ৬ লাখ, সুলতানপুর বিওপি ৮৬ হাজার ৫০০ এবং ব্যাটালিয়ন সদর ২৮ হাজার টাকা মূল্যের পণ্য আটক করে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। দেশের রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্পের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।