সাতক্ষীরা প্রতিনিধি:
৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার উদ্যোগে দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৮ আগস্ট) সকালে হাসপাতালের ষষ্ঠ তলার ডেন্টাল ইউনিটে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার ইনচার্জ মুহা. মাহবুবুর রহমান।ফ্রি ডেন্টাল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন ওরাল ও ডেন্টাল সার্জন ডা. মাসুম বিল্লাহ।ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আউয়াল, পিআরও আবু হেনা মোস্তফা কামাল বুলবুল, মার্কেটিং অফিসার ফজলুর রহমান এবং শারমিন নাহারসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।দিনব্যাপী আয়োজিত এই বিশেষ ক্যাম্পে প্রায় অর্ধশত রোগীকে বিনামূল্যে ডেন্টাল পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়।