কলারোয়া ব্যুরো
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একজন আসামিসহ প্রায় ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য আটক করেছে বিজিবি।
শুক্রবার (৬ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির অধীনস্থ মাদরা, ভোমরা, বৈকারী ও কাকডাঙ্গা বিওপির পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, পুরাতন মোবাইল ফোন, মদ, গাঁজা ও ওষুধ জব্দ করা হয়।
বিজিবি জানায়, এসব অভিযানে সর্বমোট ৪ লাখ ৯৬ হাজার ৪৫ টাকা ৫০ পয়সা মূল্যের পণ্য আটক করা হয়েছে। এ সময় একজন আসামিকেও আটক করা হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, দেশের রাজস্ব ফাঁকি রোধ এবং চোরাচালান প্রতিরোধে সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।